২৪ ঘণ্টায় আরও ২৫৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

news-image

বিশেষ সংবাদদাতা : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২১২ জন রাজধানী ও ৪৪ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৮৮ ও বাইরের বিভিন্ন বিভাগে ১৫৪ জন ভর্তি রয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ৬৯০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৩৯৫ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৫৬ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৬ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১৩৬ জনসহ ২১২ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৪ জন ভর্তি হন।

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ১২ হাজার ৬৯০ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে ৩, মে মাসে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৯৮ এবং ৮ সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৩৩৪ জন রোগী ভর্তি হন।

হাসপাতালে ভর্তি মোট রোগীর মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে ও ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭ জন মারা যান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান