২২ ছয় ও ১৭ চারে টি–টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি কর্নওয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটে রাকিম কর্নওয়ালের আবির্ভাব একজন অফ স্পিনার হিসেবে। তবে বড় ছক্কা মারার সামর্থ্যের কারণে তাঁকে তাঁর দল কখনো কখনো পিঞ্চ হিটার হিসেবেও ব্যবহার করে। ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলে তো বারবাডোজ রয়্যালসের হয়ে ব্যাট হাতে ইনিংসও ওপেন করেছেন।

সিপিএল চলাকালেই নিজের ব্যাটিং নিয়ে কর্নওয়াল বলেছিলেন, তাঁর ছয় মারার সামর্থ্য সহজাত। একই সঙ্গে নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও আখ্যা দিয়েছিলেন কর্নওয়াল।

আসলেই যে তিনি তা–ই, এর প্রমাণ কর্নওয়াল দিলেন কাল রাতে যুক্তরাষ্ট্রের টি–টোয়েন্টি ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে। বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরনের টি–টোয়েন্টি মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার।

স্কয়ার ড্রাইভের বিপক্ষে আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। ইনিংসটি খেলার পথে কর্নওয়াল ছয় মেরেছেন ২২টি, চার ১৭টি।

এর আগে টি–টোয়েন্টিতে একমাত্র ডাবল সেঞ্চুরিটি ছিল ভারতের সুবোধ ভাটির। এ বছরই দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেছিলেন অপরাজিত ২০৫ রান।

নিজের ইনিংসে ১৭টি করে চার ও ছয় মারেন সুবোধ। দিল্লির ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।

পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন কাল এক টুইট করে কর্নওয়ালের ইনিংসটির কথা ক্রিকেট–বিশ্বকে জানিয়েছেন। কর্নওয়ালের ইনিংসটির স্ট্রাইক রেট ২৬৬.২৩।

যুক্তরাষ্ট্রের দ্য মাইনর লিগ ক্রিকেটও কর্নওয়ালের ইনিংসটি নিয়ে টুইট করেছে। কর্নওয়ালের ব্যাটিংয়ের কিছু মুহূর্তের ভিডিও দিয়ে তারা লিখেছে, ‘আপনারা কি বিনোদন পেয়েছেন?’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান