২১ দিন পর করোনায় ফের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এর আগে সর্বশেষ ৩০ মে করোনায় একজনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ ২১ দিন পর দেশে আবারও করোনায় কারও মৃত্যু ঘটল।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট করানা শনাক্ত হয়েছে ৮৭৩ জনের শরীরে। এর আগে গতকাল রোববার শনাক্ত ছিল ৫৯৬। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত ২৯ হাজার ১৩২ জন করোনায় মারা গেছেন। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনের শরীরে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ব্যক্তি পুরুষ এবং তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৪৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৮৭ শতাংশ শনাক্তের হার নিয়ে এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার