২০ বছর পর সাফে বাংলাদেশের মালদ্বীপ বধ

news-image

ক্রীড়া প্রতিবেদক : আজ হারলেই সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যেত জামাল ভূঁইয়াদের। ব্যাঙ্গালোরের শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে কার্যত বাঁচা-মরার ম্যাচে খেলতে নেমে প্রথমে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম ম্যাচে লেবাননের কাছে ০-২ গোলে হারের পর মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

২০০৩ সালের পর সাফে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। অন্যদিকে, ২০০৯ সালের পর বাংলাদেশ সাফের সেমিফাইনাল খেলতে পারেনি। এবার সুযোগ তৈরি হয়েছে সেমিতে উঠার। আজ মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যুগ্মভাবে লেবানন ও মালদ্বীপের সঙ্গে রয়েছে। বাংলাদেশ শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে।

গত ম্যাচের মতো এই ম্যাচেও নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। লেবানন ম্যাচে বাংলাদেশ দু’টি ভুলের খেসারত দিয়েছে। আজ অবশ্য বাংলাদেশ কোনো ভুল করেনি। ১৭ মিনিটে মালদ্বীপ হামজার গোলে লিড নিলেও তাতে বাংলাদেশের ডিফেন্ডার ও গোলরক্ষকের সেই অর্থে দায় ছিল না।

হামজার ঐ আচমকা শট ছাড়া পুরো ম্যাচে বাংলাদেশকে ভীতি ছড়ানো তেমন কিছুই করতে পারেনি মালদ্বীপ। উল্টো পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে জামালরা। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে রাকিব হোসেন ম্যাচে সমতা আনেন।

বিরতির পরও ম্যাচের লাগাম বাংলাদেশের। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মজিবুর রহমান জনি, মোরসালিন ও ইব্রাহিমকে নামান। এই তিন জন নামার পর বাংলাদেশের আক্রমণের ধার আরও বাড়ে। ৬৭ তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। এই গোলেরও যোগানদাতা তপু বর্মণ। কর্নার থেকে তার নেওয়া হেড জটলার মধ্যে পড়লে তারিক কাজী কয়েক দফা চেষ্টা করে বল জালে পাঠান।

মালদ্বীপ পিছিয়ে পড়লেও সমতা আনার মতো সুযোগ তৈরি করতে পারেনি। বাংলাদেশের রক্ষণ সেভাবে ভাঙতেই পারেনি দ্বীপরাষ্ট্রটি। তাদের ইতালিয়ান কোচ কয়েকটি বদল করলেও এতে ম্যাচে তেমন কোনো প্রভাব পড়েনি। উল্টো বাংলাদেশ এই ম্যাচের মাধ্যমে নতুন তারকা খুঁজে পেয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন আহমেদ দুর্দান্ত গোল করেছেন। ইনজুরি সময়ে তিনি বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। এত সুন্দর ফিনিশিং অনেকদিন পর দেখা গেল জাতীয় দলে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার