২০ কোটির গয়নায় সাজলেন আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেত্রীদের একজন আলিয়া ভাট। নিজের রূপ, সাজসজ্জায় ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন তিনি। আলিয়া যেমন রূপে গুনে শ্রেষ্ঠ, তেমনি ফ্যাশনের দিক থেকেও বেশ সচেতন।

সম্প্রতি লন্ডনের দ্য ডিভা হোপ গালা আয়োজনে অংশ নিয়েছিলেন আলিয়া। যেটি মূলত একটি স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজন। সেখানে নিজের পোশাক ও গহনাকে আলো ছড়িয়েছেন অভিনেত্রী।

বিশেষ এই অনুষ্ঠানে আলিয়া ভাটকে দু’রকম পোশাকে দেখা যায়। একটিতে তিনি একটি হোয়াইন লং গাউন পরেছেন। অন্যটিতে নায়িকাকে দেখা গেছে আইভোরি রঙের শাড়িতে।

তবে যা সবচেয়ে বেশি সকলের নজর কেড়েছে, তা হলো বলিউড নায়িকার গয়না। অভিনেত্রী প্রায় ২০ কোটি টাকার গয়না পরেছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

এদিন গাউনের সঙ্গে একটি হিরা এবং নীলকান্তমণির নেকলেস পরেছিলেন আলিয়া। হাতে পরেছিলেন কয়েক কোটি টাকা দামের এক আংটি। ইতালিয়ান জুয়েলারি ব্র্যান্ড বুলগারির গয়নায় সেজেছিলেন নায়িকা। প্রিয়াঙ্কা চোপড়া যেই ব্র্যান্ডের অ্যাম্বাসেডর।

অল্প সাজেই আলিয়াকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। বিশেষ করে অভিনেত্রীর দামি গয়নার ব্যবহার সামাজিক মাধ্যমেই ভক্তদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে সঞ্জয় লীলা বান্সালির ‘লাভ অ্যান্ড ওয়্যা’ ছবিতে। যেখানে তিনি রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করবেন। এছাড়াও তার ‘জিগরা’ ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান