২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারীর গোপন তথ্য চুরি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০০ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি টুইটার ব্য়বহারকারীদের ইমেইল অ্যাড্রেস চুরি করে তা অনলাইন হ্যাকিং ফোরামে প্রকাশ করেছে হ্যাকাররা। বৃহস্পতিবার অনলাইন সিকিউরিটি রিসার্চারদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই হ্য়াকিংয়ের ফলে কোটি কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল হ্যাক হতে পারে এবং সেখান থেকে ব্যক্তিগত তথ্য, যাবতীয় টাকা-পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

বার্তসংস্থা রয়টার্স জানিয়েছে, ইজরায়েলের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা হাডসন রকের সহ প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল গত ২৪ ডিসেম্বর বিষয়টি প্রথম প্রকাশ করেন। গ্যাল লিংকডইনে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে প্রচুর হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, এত বহু টুইটার ব্যবহারকারীর তথ্য চুরি করা হয়েছে। এটা বিশ্বের অন্যতম বড় হ্যাকিংয়ের ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

এদিকে পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। হ্যাকিংয়ের পর টুইটার আলাদা করে কোনও তদন্ত শুরু করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কারা এই হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ২০২১ সালের শুরুর দিকে এ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। অর্থাৎ টেসলাপ্রধান এলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেওয়ার আগেই হ্যাক হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একবার টুইটার হ্য়াক হয়ে ছিল। সেবার কমপক্ষে ৪০ কোটি ব্যবহারকারীর ইমেইল অ্যাড্রেস ও ফোন নম্বর চুরি হয়ে গিয়োছিল। সেই হ্য়াকিংয়ের পিছনে কারা ছিল, তা এখনও জানা যায়নি।

গত বছরের অক্টোবর মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন এলন মাস্ক। এরপর থেকেই টুইটারে একাধিক পরিবর্তন আনার কথা বলেছিলেন তিনি। এরমধ্যে অন্য়তম ছিল ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা। তবে এলন মাস্ক নিজেও এই হ্যাকিং নিয়ে এখনও নিরব রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার