২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এক বোর্ড সভায় এমনটি জানায় আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৪-২০২৭ সালের চক্রে মেয়েদের টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম আজ চূড়ান্ত করেছে।

এবারই প্রথমবার এককভাবে নারী কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ওই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে হবে ২৩টি ম্যাচ।

এর আগে ২০১৪ সালে এককভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ওই সময়ে ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট হতো একসঙ্গেই।

২০২৬ সালে ইংল্যান্ডে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৯ সালের পর প্রথমবার মেয়েদের এ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ডে। তবে সেবার দলের সংখ্যা ১০ থেকে বেড়ে হবে ১২, ২৩টি থেকে ম্যাচসংখ্যা বেড়ে হবে ৩৩টি।

২০২৫ সালে ভারতে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালে শ্রীলঙ্কায় হওয়ার কথা মেয়েদের চ্যাম্পিয়নস ট্রফি। তবে সেটি নির্ভর করছে তাদের এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করার ওপর। সেটি হবে মেয়েদের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। সে টুর্নামেন্টও হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া ওই টুর্নামেন্টে খেলবে ৬টি দল।

এদিকে ২০২৩ ও ২০২৫ সালের জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যুও নির্ধারিত হয়েছে এই সভায়। লর্ডসে হবে সে ম্যাচ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান