২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত

news-image

নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নয়, এবারো অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই। ১৬ মে দুই মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

অন্যদিকে ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। এরই ভিত্তিতে এ বছর প্রাথমিক মন্ত্রণালয়ের অধীনে অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অপারগতা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরে বৈঠকে সিদ্ধান্ত হয় এবারো জেএসসি পরীক্ষা হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই। তবে মাধ্যমিক শিক্ষাবোর্ড বলছে, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অপারগতার কারণে বাধ্য হয়েই তাদের এ পরীক্ষার আয়োজন করতে হচ্ছে।

এদিকে অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে, তড়িঘড়ি করে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার সিদ্ধান্তেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলছেন, এ সংক্রান্ত বিল সংসদে পাশ হওয়ার আগে প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষকদের মানদণ্ড ঠিক করা, প্রশিক্ষণ ও পরীক্ষা পদ্ধতি ঠিক করা জরুরি।তা না হলে সংকট আরো বাড়বে।

এছাড়া সংকট নিরসনে শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট সব মহলের প্রতিনিধিদের অংশগ্রহণে মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতার কমিটি গঠনেরও পরামর্শ দিলেন তারা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার