১ মাস ২১ দিন পর জামিনে মুক্ত ডা. শাহাদাত

news-image

নিজস্ব প্রতিবেদন : গ্রেফতারের এক মাস ২২ দিনের মাথায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি চট্টগ্রাম কারাগার থেকে বের হন। এ সময় জেলগেটে বিপুল পুলিশ মোতায়েন ছিল। পরে তিনি সোজা বাসায় চলে যান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহদফতর সম্পাদক ইদ্রিস আলী জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্ত হন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। জেলগেটে নেতাকর্মীরা জড়ো হলেও পুলিশি অবস্থানের কারণে সেখানে সাক্ষাৎ করা যায়নি।

উল্লেখ্য, গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওইদিন নগরীর ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহমহিলা সম্পাদক লুসি খানের এক কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় পুলিশ শাহাদাত হোসেনকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি।

ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক। এর আগে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন। সবশেষ কেন্দ্রীয় বিএনপির কাউন্সিলে তাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল, তিনি সে দায়িত্ব ছেড়ে দেন। গত সিটি নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নে নির্বাচন করে হেরে গেছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার