১ কোটি ৮১ লাখে ইভ্যালির রেঞ্জ রোভার কিনে নিলেন প্রকৌশলী হাবীবুর

news-image

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রেঞ্জ রোভার গাড়িটি নিলামে সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন ইঞ্জিনিয়ার হাবীবুর রহমান নামক এক ব্যক্তি। নিলামের শুরুতে গাড়িটির ভিত্তি মূল্য ধরা হয়েছিলো ১ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টা ৪৯ মিনিটে এ নিলাম শুরু হয় ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে।

নিলামের শুরু থেকে শেষ পর্যন্ত গাড়িটির দাম হাঁকিয়েছেন ১৫ জন। এর মধ্যে সর্বোচ্চ দর ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার হাঁকিয়ে গাড়িটি কিনে নেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

রেঞ্জ রোভার গাড়িটিসহ আরও ৬টি গাড়ির নিলাম শুরু করেছে ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। এগুলোর মধ্যে রয়েছে একটি টয়োটা প্রয়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা।

টয়োটা সিএইচআর দর ধরা হয়েছে ১৮ লাখ টাকা, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ টাকা, টয়োটা প্রিয়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা মাইক্রোবাসের দর ১২ লাখ এবং টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার টাকা।

এ বিষয়ে ইভ্যালির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, “আরও কিছু গাড়ির সন্ধান পাওয়া গেছে, যা রাসেল অন্যদের ব্যবহার করতে দিয়েছিলেন। এরকম চারজনকে গাড়ি জমা দিতে বলা হয়েছে। জমা না দিলে ১৩ ফেব্রুয়ারি থেকে অভিযানে যাবে ইভ্যালি।”

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে ইভ্যালি পণ্য সরবরাহ করছে না-এমন অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামের এক গ্রাহক মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন বিকালে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাসেলের স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে দু’জনই কারাগারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার