১৮ মাস পর ক্যাম্পাসে চবির শাটল

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দীর্ঘ ১৮ মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্টেশনে ফিরলো বিশ্ববিদ্যালয়ের একটি শাটল ট্রেন।

শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চবিতে আসা ভর্তিচ্ছুদের নিয়ে ক্যাম্পাসে আসে ট্রেনটি।

দুপুর ১টা ৪৫ মিনিটে চবি ক্যাম্পাস থেকে বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে এটি। ‘ক’ ইউনিটে চবি কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থী রয়েছেন ১১ হাজার ১৯৪ জন।

২ অক্টোবর ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের অন্য একটি শাটল শহরের বটতলী স্টেশন থেকে চবি স্টেশনের উদ্দেশে ছেড়ে আসবে। এদিন দুই হাজার ৮৪৬ জন ঢাবি ভর্তিচ্ছু চবিতে ভর্তি পরীক্ষা দেবেন।

এর আগে গতবছর মার্চে করোনার প্রকোপ বাড়ায় বন্ধ হয় চবির সব কার্যক্রম। সেই সঙ্গে বন্ধ ছিল শাটল চলাচলও। দুই দফায় সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু হলেও চলেনি শাটল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত আছে। আগামীকালও একটি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান