১৮ মার্চ সব মহানগরে বিএনপির বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৮ মার্চ শনিবার দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ শনিবার (১১ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ মার্চ শনিবার দেশব্যাপী সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে।

তিনি আরো বলেন, পরিষ্কার জানিয়ে দিতে চাই। বিএনপি এ সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে, এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আমরা ১০ দফা দাবি দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি-সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

‌‌‘মন্ত্রীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে’-এর জবাবে মির্জা ফখরুল বলেন, আপনারা জামায়াত-জাতীয় পার্টিকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। ১৭৩ দিন হরতাল করেছিলেন। গানপাউডার দিয়ে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিলেন। অগ্নিসন্ত্রাস করেছেন। লগি-বইঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আপনারা উসকানি দেওয়ার চেষ্টা করছেন। জনগণ আন্দোলন শুরু করেছে। এ আন্দোলনে তারা জয়ী হবে।

এ সময় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

মানববন্ধনটি পরিচালনা করেন মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু। দুপুর ১২টায় মানববন্ধন শেষ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান