১৭ জেলায় বইছে তাপপ্রবাহ, দুদিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়া অবস্থায় আশ্বিনের শেষে একেবারেই কমে গেছে বৃষ্টি। গত একদিনে চট্টগ্রাম ও বরিশাল বিভাগ ছাড়া দেশের কোথাও বৃষ্টি হয়নি। তাই দীর্ঘদিন পর দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ।

আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, ঢাকাসহ সারাদেশের ১৭টি জেলায় তাপপ্রবাহ বইছে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার (১৫ অক্টোবর) বগুড়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। তবে সুখবর দিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুইদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে সারাদেশ থেকে বিদায় নেওয়ার অবস্থায় রয়েছে বর্ষার বৃষ্টি ঝরানো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বঙ্গোপসাগরে একটি লঘুচাপও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ বলেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার