১৬টি বিয়ে করেছেন রাশেদ সীমান্ত!

news-image

বিনোদন প্রতিবেদক : জগলুল হায়দার তথ্য গোপন করে একের পর এক বিয়ে করেন এবং কিছুদিন পর পর তার অবস্থান পরিবর্তন করেন। জগলুল হায়দার কোন সাধারণ মানুষকে বিয়ে করেন না। তিনি দূরারোগ্য রোগে আক্রান্ত অসহায় গরীব মেয়েদের বিয়ে করেন এবং তাদের ভালোমন্দ খাওয়া-দাওয়া দেখাশোনা সর্বোপরি সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

এভাবে একের পর এক বাড়তে থাকে জগলুল হায়দারের বিয়ের সংখ্যা। ১৬তম বিয়েতে জগলুল হায়দারের ঘরে স্ত্রী হয়ে আসে লাবণী। সেও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কিন্তু অন্য দশটা সাধারণ মেয়ের মতো লাবণী চায় তার স্বামীর সেবা করতে যা জগলুলের অতীতের কোন স্ত্রী করেনি।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিয়ে বাণিজ্য’। টিপু আলম মিলনের গল্পে এটি পরিচালনা করেছেন এবি রোকন। নাটকে জগলুল হায়দার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাশেদ সীমান্ত। আর নাটকের প্রয়োজনে তিনি একটি, দুটি নয় বিয়ে করেছেন ১৬টি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মনপুরা’খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। আরও আছেন অলিউল হক রুমি, শফিক খান দিলুসহ অনেকে।

নির্মাতা জানান, আগামী ৫ জানুয়ারি রাত ১০টায় ‘বিয়ে বাণিজ্য’ প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান