১৪ বছর পর দেশে ফিরলেন পাচারের শিকার ৩ নারী

news-image

ডেস্ক রির্পোট : ভারতে পাচারের শিকার তিন নারীকে ১৪ বছর পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফর সদস্যরা। সোমবার বিকাল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের তিন জনকে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে পেট্রাপোল বিওপির বিএসএফ সদস্যরা। ফেরত আসা ৩ নারী হলেন, খুলনার ইমান আলীর মেয়ে মাফরুজা (৩৫), ফরিদপুরের মহিম শাহাজুদ্দিনের মেয়ে জোহরা খাতুন (৫৬) ও সাতক্ষীরার শেখ নেসার আলীর মেয়ে মনু শেখ (৪৭)। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভারতের মাদার তেরেসা আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল।
বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ১৪ বছর আগে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে এই ৩ নারী কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে যায়। দালালরা তাদেরকে ভারতের মুম্বাই শহরের দালালদের হাতে তুলে দেয়। তারপর তাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। একপর্যায়ে মুম্বাই পুলিশ তাদের উদ্ধার করে জেল হাজতে পাঠায়। জেল জীবন শেষে তাদের ঠাঁই হয় দিল্লির মাদার তেরেসা আশ্রয় কেন্দ্রে । শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে চিঠি চালাচালি শেষে আজ বিকালে ৩ নারীকে বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত পাঠায়। দেশে ফেরত আসা ওই ৩ নারীকে খুলনা মিশনারি অব চ্যারিটির কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। ওই সংগঠন তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেবে। মাদার তেরেসার কর্মকর্তা সিস্টার জুলেট এমসি জানান, তিন নারী এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। খুলনাতে তাদের চিকিৎসা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার