১৪ নভেম্বর এসএসসি, ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা

news-image

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর এবং এইচএসসি ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড (মাউশি)। রোববার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। বিকেলে এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের বৈঠক রয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হতে পারে।

একই দিনে (১৪ নভেম্বর) চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে। ২৩ সেপ্টেম্বর ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ১৪ নভেম্বর ধরেই মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিনে অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বিকেলে বৈঠক করবে শিক্ষাবোর্ড। সেখান থেকে চূড়ান্তভাবে এটি প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, এখনো আনুষ্ঠানিক রুটিন প্রকাশ করা হয়নি। বিকেলে এটি নিয়ে বৈঠক আছে। তারপর প্রকাশ করা হবে।

এসএসসির রুটিন
পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়েছে, স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। আর ব্যবহারিক পরীক্ষার জন্য স্ব স্ব প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার নম্বর দিয়ে ৩ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে বলে নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান