১৪ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে ১৪ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (২৪ জুন) বেলা ৬টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজায় নিয়ে আসা হয় তাকে। এর আগে বেলা সাড়ে ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর রওনা হয়।

গত ১০ জুন মধ্যরাতে হৃদরোগ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। পরের দিন ১১ জুন এনজিওগ্রাম করে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটি ব্লক ৯৯ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রিং বসানো হয়।

শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানান, তিনি এখনও সুস্থ হননি। কিন্তু হাসপাতালে করোনার ঝুঁকির কারণে তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।

এদিকে খালেদ জিয়ার বাসায় ফেরার উপলক্ষে তার বাসভবনের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হন। তবে করোনার ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে দলীয় নেতাকর্মীদের বাসভবনের সামনে জড়ো না হতে নির্দেশ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান