১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা

news-image

পশ্চিমবঙ্গ প্রতিনিধি : ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হেফাজতের মেয়াদ শেষে পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৫ আগস্ট) পার্থ চট্টোপাধ্যায়ের করা জামিন আবেদন খারিজ করে এই নির্দেশ দেন কলকাতার ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তারা।

তবে জেলে গিয়ে পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে ইডি। দুজন ইডি অফিসার তাদের জিজ্ঞাসাবাদ করতে জেলে যেতে পারবেন। ইডির আবেদনের প্রেক্ষিতে আদালত এমন নির্দেশনা দিয়েছেন।

আদালতের ওই নির্দেশনায় বলা হয়, জেলের একটি বিশেষ সেলে নিরাপত্তা দিয়ে অর্পিতাকে রাখতে হবে। সেই সঙ্গে জেলের অভ্যন্তরে তার ওপর বাড়তি নজরদারি থাকবে। অন্যদিকে, পার্থ চ্যাটার্জিকে প্রেসিডেন্সি জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে এ দিন পার্থ চ্যাটার্জির আইনজীবী বলেন, তিনি (পার্থ) আজ একজন সাধারণ মানুষ। প্রয়োজনে তিনি এমএলএ (মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি) পদ থেকে ইস্তফা দিতে পারেন। তিনি কোথাও পালিয়ে যাবেন না। ইডি যেসব কাগজপত্র পেশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।

এ সময় পার্থের আইনজীবী আরও বলেন, যে টাকা উদ্ধার হয়েছে তা পার্থ চ্যাটার্জীর নয়। তাকে টাকা নিতে দেখা যায়নি।

অন্যদিকে, অর্পিতার আইনজীবী আদালতকে বলেন, তিনি (অর্পিতা) উচ্চশিক্ষিতা। সুতরাং তাকে প্রথম শ্রেণির আসামির মর্যাদা দেওয়া হোক। তার খাবার ও পানি যেন পরীক্ষা করে দেওয়া হয়। কারণ তার প্রাণ সংশয়ের ভয় আছে।

গত ২২ জুলাই ভারতের ইডি একই সঙ্গে ১৩ জায়গায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকা, স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রা উদ্ধার করে। পার্থ চ্যাটার্জীর বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্লাট থেকেও বিপুল অঙ্কের টাকা ও স্বর্ণ উদ্ধার করা হয়।

পরে ইডির জেরায় অর্পিতা দাবি করেন, তার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব টাকাই পার্থের। ওই ফ্ল্যাটে পার্থের ঘনিষ্ঠরাই টাকা রেখে যেতেন। তবে পার্থ চ্যাটার্জি এমন দাবি অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান