১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কেজিএফ টু’

news-image

বিনোদন ডেস্ক : চলতি বছরের ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিলো সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। করোনা প্রকোপের কারণে ছবিটির মুক্তি পেছানো হয়। অবশেষে ঘোষণা এলো প্রযোজকদের পক্ষ থেকে। ঘোষণা দিয়েছেন, আগামী ২০২২ এর ১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।

বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, অবশেষে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তি পাচ্ছে ২০২২ সালের ১৪ এপ্রিল। টিমের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় কেজিএফের দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান