১৪ ঋণ খেলাপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক : আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিস লিমিটেডের (পিএলএফএসএল) ঋণ খেলাপি ১১ প্রতিষ্ঠানসহ ১৪ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার পিপলস লিজিংয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। তাদের আগামী ৯ জানুয়ারি আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মেজবাহুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী তানজিব উল আলম। ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে- নাহার ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি নামে তিনটি, এস এস ফিলিং স্টেশন, বাধন ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শোভা ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সামীর কাদের চৌধুরী, সামিয়া কাদের চৌধুরী, সাজিয়া কাদের চৌধুরী, জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নামে দুটি, জেসন অ্যাগ্রোভেট লিমিটেড, জেসন ব্রিডাস লিমিটেড ও জেসন ন্যাচারাল প্রডাক্ট লিমিটেডের নামে ঋণ রয়েছে।

আদালতের আদেশ এবং ব্যক্তি–প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে আইনজীবী মেজবাহুর রহমান বলেন, ১২ জুলাই হাইকোর্ট পিএলএফএসএল পুনরুজ্জীবিত করতে ১০ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেন। আদেশ অনুসারে ৩০ দিনের মধ্যে ডাউনপেমেন্টের মাধ্যমে ঋণ পুনঃতফসিলের জন্য পিএলএফএসএলের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে ঋণগ্রহীতাদের নির্দেশ দেওয়া হয়। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আদালতে সশরীর হাজির হয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে হবে বলে আদেশে বলা হয়। এর মধ্যে ২১ জনের সঙ্গে পিএলএফএসএল যোগাযোগ করার চেষ্টা করে।

ছয়জন আদেশ অনুসারে ডাউনপেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিল করেন। একজন অসুস্থ। অপর ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদনটি করা হলে হাইকোর্ট ৩ ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠানের প্রতি এই গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান