১২-১৭ বছরের শিশুরা নথি ছাড়াই টিকা পাবে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : যারা এখনো করোনার টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুরা এখন থেকে কোনো প্রকার নথি ছাড়াই করোনাভাইরাসের টিকা নিতে পারবে। টিকা নিতে তাদের জন্মনিবন্ধন বা অন্য কোনো নথি দেখাতে হবে না।

আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দেশে এ পর্যন্ত প্রায় ১৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, টিকার জন্য টার্গেটেড জনগোষ্ঠী ১১ কোটি ৫৫ লাখ, তাদের মধ্যে প্রায় ৮৫ শতাংশকেই টিকার আওতায় আনা গেছে।

জাহিদ মালেক বলেন, আমাদের হাতে এখনও মজুদ আছে ১০ কোটি টিকা। এরপরও বেশকিছু লোক এখনও টিকা নেয়নি। তাদের মধ্যে অনীহা আছে। আমি আহ্বান করব, এখনও যারা টিকা নেননি, তারা দ্রুত টিকা নিয়ে নিন।

অনুষ্ঠানে তিনি সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন।

এ ছাড়াও সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতি মিনিটে ৫৩২ লিটার গ্যাসীয় মেডিকেল-অক্সিজেন উৎপাদনে সক্ষম একটি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান