১২ বার শ্রেষ্ঠ হয়েও কোটি টাকার লোভে সামলাতে পারলেন না পুলিশ কর্মকর্তা!

news-image

২৪তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হয়েছেন তিনি। চৌকস ওই পুলিশ কর্মকর্তা ১২ বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি হওয়ার গৌরব অর্জন করেছেন। তবে এবার তিনি কোটি টাকার লোভ সামলাতে পারলেন না। আর সেই টাকার জন্য নিজের জীবনের সব অর্জন ম্লান করে দিয়েছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারীর ওই উপ-কমিশনারকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, রোববার (২৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইব্রাহিমকে বরখাস্ত করা হয়। বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ ইব্রাহীম খানকে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী, চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জমি দখল সংক্রান্ত একটি অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দখলে সহযোগিতার জন্য এই পুলিশ কর্মকর্তা কয়েক কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে দ্বাদশবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ ডিসি হওয়ার গৌরব অর্জন করেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান।

গত ১১ মে (শনিবার) ডিএমপি হেডকোয়ার্টার্সে তাকে পুরস্কৃত করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিলের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন সাফল্য ও কর্মতৎপরতার স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
সূত্রঃ বিডি মর্নিং

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার