১২ বছর ধরে খেলছি, আমিও তো সিনিয়র : রুবেল

news-image

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘ দিন ধরে জাতীয় দলের ছায়াতলে জায়গা হচ্ছে না পেসার রুবেল হোসেনের। এক সময় বাংলাদেশ দলের একমাত্র ভরসা হয়ে থাকলেও এখন জাতীয় দলের প্রতিযোগিতা ও বয়সের ভারে ঠিকঠাক জায়গা পাচ্ছেন না তিনি। তবে আসন্ন বিপিএলে তারকা বহুল ঢাকাতেই ডাক পেয়েছেন এই পেসার।

ঢাকা দলে রুবেল সতীর্থ হিসেবে পাচ্ছেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটারকে। এর মধ্যে একজন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, অন্যজন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আরও আছেন বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তারকা সম্মিলিত দলে নিজেকেও কম হিসেবে দেখছেন না রুবেল। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের মতো পার করে আসা এই ক্রিকেটারের মতে, অন্যদের চেয়ে তিনিও কম নন।

আজ বুধবার মিরপুর শের-ই বাংলায় সাংবাদিকদের সঙ্গে নিজের ভাবনার কথা শেয়ার করেন তিনি। এ সময় তারকাবহুল ঢাকা দলে জায়গা পাওয়াতে কেমন বোধ হচ্ছে, এমন প্রশ্নে খানিকটা বিব্রত হয়ে রুবেল বলেন, ‘কেমন লাগবে? আমি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছি। আমার তো এমন লাগার কথা না। আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি।’ আগের আসরগুলোতে একই দলে তিনজন দেশি তারকা ক্রিকেটার দেখা না গেলেও এবার তার দেখা মিলেছে। এটাকে ইতিবাচক মনে করেন রুবেল।

তিনি বলেন, ‘সাধারণত তাদের (মাশরাফী, রিয়াদ, তামিম) এক দলে পাই না। তিনজন সিনিয়র ক্রিকেটার আছেন এটা ভালো লাগছে। আমরা একসাথে খেলব। দলের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে।’

বড় নামের ভারে দল ভারাক্রান্ত হবে কী না এমন প্রশ্নের জবাবে এই পেসার বলেন, ‘কথাটা এক হিসেবে ঠিক আছে। তবে আমরা অনেকদিন ধরেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করি। অনেকদিন ধরেই একসাথে আছি। মাশরাফী ভাই আছে, তামিম ভাই, রিয়াদ ভাই আছে। মনে হয় না খুব একটা সমস্যা হবে। ড্রেসিংরুমের পরিস্থিতি খুব ভালোই থাকবে। মাঠে সিদ্ধান্ত নিতে সহজ হবে।’

দল হিসেবে ভারসাম্যপূর্ণ ঢাকা। তবে অন্যরাও কম নয়। চ্যালেঞ্জ থাকবেই স্বীকার করে রুবেল আরো বলেন, ‘টি-টোয়েন্টিতে অনুমান করা খুব কঠিন। দুই ব্যাটার আর দুই-তিন বোলার ভালো করলেই দলের ফলাফল পক্ষে আসে। আমাদের অবশ্যই খুব ভালো দল হয়েছে। তবে সব দলই ভালো হয়েছে। কুমিল্লা, খুলনা এই দলগুলো ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। বরিশালও ভালো দল হয়েছে। টি-টোয়েন্টি ছোট ফরম্যাটের খেলা। দ্রুত পরিস্থিতি বদলে যায়। কাউকে এগিয়ে রাখতে পারবেন না।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার