১১ মাস পর ডেঙ্গুহীন হাসপাতাল

news-image

এগারো মাস পর এই প্রথম একটি দিন দেখল বাংলাদেশ, যেদিন হাসপাতালগুলোতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি থাকার তথ্য আসেনি।দেশের ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত এবং ২৯টি বেসরকারি হাসপাতালের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শুক্রবার জানায়, এসব হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

গতবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর নিয়মিতভাবে এই ৪১টি হাসপাতালের হালনাগাদ তথ্য প্রতিদিন প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে দেখা যায়, এর আগে গত বছরের ৩১ মার্চ এসব হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন না।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, হাসপাতালে কোনো রোগী না থাকা স্বস্তির। তবে বর্ষা মৌসুম সামনে রেখে এখনই মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা দরকার।

“গতবছর সারা বাংলাদেশে রোগটি ছড়িয়ে পড়ায় আমাদের টেনশন ছিল যে, কবে রোগটি শূন্যের ঘরে আসবে। এখন ভর্তি পেশেন্টের সংখ্যা শূন্যে এসেছে এটা ভালো। কিন্তু ডেঙ্গুর জন্য দায়ী এইডিস মশা যেহেতু স্বচ্ছ পানিতে জন্মায়, সেহেতু আমাদের যেসব উদ্যোগ আছে সেগুলো কোনোভাবেই থামানো যাবে না।”

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু আসে নানা রেকর্ড নিয়ে। পুরো বছরে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তবে দেশের সবগুলো হাসপাতালে ভর্তির তথ্য স্বাস্থ্য অধিদ্প্তরে না আসায় প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার কথা ।

এ বছর জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

২০১৯ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৭৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে সন্দেহে পাঠানো ২৭৬ জনের মৃত্যু পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করেছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেখা গেছে, ওই বছর অগাস্টে সবচেয়ে বেশি ৯০ জন মারা যায়। এছাড়া এপ্রিল মাসে দুজন, জুনে ৭, জুলাইয়ে ৪০, সেপ্টেম্বরে ২৭, অক্টোবরে ১১ এবং নভেম্বরে দুজন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ