১১৮ বোতল ফেনসিডিল রাখার দণ্ড যাবজ্জীবন

news-image

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে জয়ন্ত কুমার চন্দ্র (৫৪) নামের এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জয়ন্ত কুমার চন্দ্র জেলার ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত জোগেশ কুমার চন্দ্রের ছেলে।

কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন মামলার বরাত দিয়ে বলেন, ২০১৭ সালের ১৩ অক্টোবর ১১৮ বোতল ফেনসিডিলসহ জয়ন্ত কুমার চন্দ্রকে গ্রেফতার করে র‌্যাব। পরে এ ঘটনায় র‌্যাব-১৩ এর তৎকালীন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নুরুল ইসলাম মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গ্রেফতার জয়ন্ত কুমার চন্দ্র পরবর্তীতে জামিনে কারামুক্ত হন।

তিনি বলেন, দীর্ঘ চার বছর মামলার চলার পর বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আসামিকে দোষী প্রমাণিত হওয়া তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই রায়ে আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি জয়ন্ত কুমার চন্দ্র কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান