১০ বারেও হয়নি, এবার বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ

news-image

বিশেষ সংবাদদাতা : অস্ট্রেলিয়াও ভাঙাচোরা দল নিয়ে এসেছিল। ছিলেন না চার ব্যাটিং স্তম্ভ স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল আর অ্যারন ফিঞ্চ। ফ্রন্টলাইন ফাস্টবোলার প্যাট কামিন্সও আসেননি। তারপরও বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নাকাল হয়ে যাওয়া অস্ট্রেলিয়া দলটিকে একেবারে ফেলনা বলার উপায় নেই। অসিদের বোলিং আক্রমণ ছিল যথেষ্ট শক্তিশালী। কামিন্স ছাড়া মূল বোলিং শক্তির প্রায় পুরোটাই ছিল। ছিলেন দুই প্রধান ফাস্টবোলার মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। এছাড়া স্পিন আক্রমণে ছিলেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা এবং বাঁহাতি অ্যাস্টন আগারের মত নিয়মিত পারফরমার। সে তুলনায় নিউজিল্যান্ড দল অনেকটাই দুর্বল। টম ল্যাথামের নেতৃত্বে যে বহরটি এসেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে, তাতে নেই বিশ্বকাপ স্কোয়াডের একজন ক্রিকেটারও। বলা যায় দ্বিতীয় সারির দল। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সংখ্যা আর নাম-ডাককে মানদণ্ড ধরলে বাংলাদেশের সাথে কোনো তুলনাই চলে না। তবু বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের এ দলটিকে হেলাফেলার চোখে দেখতে নারাজ। তিনি বলেন, ‘আমার মনে হয় ওরা খুব ভালো একটা দল। নিউজিল্যান্ড এমন একটা দল যারা খুব ভালো হোমওয়ার্ক করে এবং খুবই গোছানো। ওরা যে পরিকল্পনা করে, সেই পরিকল্পনাতে থাকার চেষ্টা করে। ওদের সঙ্গে আমাদের ভালো করতে হলে গোছানো ক্রিকেট খেলতে হবে।’ এর আগে দুইবার ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও কখনও টি-টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশ (১০ ম্যাচের সব কটিতে হার)। এবার সুবর্ণ সুযোগ রেকর্ড গড়ার। মাহমুদউল্লাহও সেটা জানেন। তিনি বলেন, ‘এটা খুব ভালো সুযোগ দল হিসেবে। আমরা যেন আমাদের মানটা রাখতে পারি। আমরা সবসময় বলি ঘরের মাঠে আমরা খুব ভালো একটা দল। সেটা প্রমাণ করার তাগিদ আছে। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টাই করব।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান