১০ বছর পর পর্দায় আসছেন চিত্রনায়িকা রোমানা

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোমানা অভিনয়ে নেই বহু বছর। অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসেন এবং পাড়ি জমান সুদূর যুক্তরাষ্ট্রে। সেখানেই সংসার করছেন। হয়েছেন সন্তানের মা। সেই রোমানাকেই আবারও দেখা যাবে সিনেমা হলের পর্দায়।

১০ বছর আগে এফ আই মানিকের পরিচালনায় ও ডিপজলের প্রযোজনায় ‘এ দেশ তোমার আমার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন রোমানা। সে সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।

সিনেমাতে অভিনয় প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে রোমানা জানান, ‘ঠিক মনে নেই আসলে কত বছর আগে এ সিনেমাতে অভিনয় করেছিলাম। তবে ১০ বছর তো হবেই। তখন আমি নাটকে এবং সিনেমাতে সমানতালে কাজ করছিলাম। তাদের সঙ্গে কাজ করার স্মৃতি চোখে স্পষ্ট। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, ‘এ দেশে তোমার আমার’ সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার সিনেমা।’

এ সিনেমায় রোমানা ছাড়া আরও অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, পারভীন সুলতানা দিতি, মিজু আহমেদ, সোহেল রানা, জায়েদ খান, ডিজে সোহেল, আলী রাজ, রুমানা রাব্বানী, রোমানা নীড়, রাবিনা বৃষ্টি, আমান রেজা, আন্না, শাকিল রাজসহ অনেকে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেত্রী। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ২০১৪ সালে অভিনয় করেন ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে। এরপর তাকে আর সিনেমা কিংবা নাটকে অভিনয় করতে দেখা যায়নি।

২০১৫ সালে রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান