১০ নারীর ধর্ষণের শিকার ১ বালক!

news-image

অনলাইন ডেস্ক : শিরোনাম শুনে হয়তো অবাক হচ্ছেন। কিন্তু এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন সমীক্ষায় যৌন নির্যাতন নিয়ে যে সব তথ্য সামনে আসছে তাতে নাকি দেখা যাচ্ছে বিশ্বে দ্রুত বাড়ছে পুরুষদের উপর যৌন নির্যাতনের ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে তদন্তের গাফিলতির জন্য এই সব ঘটনা সামনে আসে না বলেও ওই সব সমীক্ষায় দাবি করা হয়েছে।

আপাতত আতঙ্কে অস্ট্রেলিয়ার বালক থেকে কিশোর তরুণদের দল। কারণ, সেখানে নাকি এখন দ্রুত দাপট বাড়ছে টম বয় মার্কা নারীদের। রাতের অন্ধকারে বিশেষ করে বালক এবং কিশোরদের নারীদের খপ্পর এড়িয়ে চলতে সতর্ক করা হচ্ছে। এমন সতর্কতার কারণ, সম্প্রতি অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া একটি ঘটনা।

জানা গেছে, রাতে নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল একটি বালক। সেসময় ১০ জনের একটি মেয়েদের দল তার পিছু নেয়। কিছুক্ষণ পরেই মেয়েদের দলটি ওই বালককে নাকি ধরে ফেলে। বালকের গলায় ছুরি ধরে তাকে রাস্তার ধারে নিয়ে গিয়ে নগ্ন করা হয়। এরপর এক এক করে ১০ জন নারী প্রায় ঘণ্টা দুয়েক ধরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষক নারীদের দলটির ক্নান্তির সুযোগ নিয়ে কোনমতে সেখান থেকে পালিয়ে যায় বালকটি।

এরপর পরিবারের সহায়তায় সে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত নারীদের গ্যাং-এর খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশিও চালিয়েছে পুলিশ। কিন্তু, তাদের কোন খোঁজ মেলেনি। বালককের বর্ননার ভিত্তিতে ধর্ষক মহিলা গ্যাং-এর সদস্যদের ছবি আঁকানোর চেষ্টা চলছে। রাত থাকায় আক্রমণকারী মেয়েদের মুখ ভালমতো দেখতে পায়নি বলেও পুলিশকে জানিয়েছে ওই বালক। তবে মেয়েদের অধিকাংশের বয়স ১৭ থেকে ২১-এর মধ্যে বলে দাবি করেছে বালকটি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার