১০ টাকায় নুসরাত ফারিয়ার পোশাক পাচ্ছে যারা

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় বহু পোশাকে আসতে হয় নায়িকাদের। বানানো হয় আরও এমন অনেক জামা, যার একটা অংশ ব্যবহারই করা হয় না। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সেই অব্যবহৃত বা কম ব্যবহৃত পোশাকগুলো তুলে দেওয়া হলো বস্তির মেয়েদের।

আর এটির উদ্যোগ নিয়েছে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। যারা রাজধানীর ঢাকা উদ্যান ও গাবতলীর দুই বস্তির মানুষদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে।

এই সংগঠন ফারিয়ার পোশাকগুলো সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করবে। আজ ফারিয়া জামাগুলো ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেছে।

নুসরাত ফারিয়া বলেন, ‘ফাউন্ডেশন যে প্রক্রিয়ায় সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা করে, সেটা আমার ভালো লেগেছে। ১০ টাকার বিনিময়ে একেকটি পোশাক পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষেরা। তারা ফ্রিতে নিচ্ছেন না। কম টাকা হলেও কিনে নিয়ে পরছেন। এটা তাদের কাছে অন্য রকম আনন্দের ব্যাপার হবে। আর এটাকে আমি দান বলছি না। বলছি উপহার।’

 

সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান বলেন, ‘দরিদ্র মানুষদের জন্য আমরা ১০ টাকায় কাপড় তুলে দিই। এতে করে এটি দান নয়, তারা উপহার হিসেবে গ্রহণ করেন। এ কারণে গত ৫ বছর ধরে আমরা কাজ করছি।’

এর আগে ফাউন্ডেশনটির উদ্যোগে অভিনেত্রী জয়া আহসান এবং শবনম ফারিয়াও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের পোশাক দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার