১০ ই-কমার্স প্রতিষ্ঠানের নিরীক্ষা চায় কেন্দ্রীয় ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক ; দেশের দশটি ই-কমার্স প্রতিষ্ঠানে পৃথকভাবে নিরীক্ষা চালাতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক যেসব প্রতিষ্ঠানে নিরীক্ষক নিয়োগের পরামর্শ দিয়েছে সেগুলো হলো- ইভ্যালি, ধামাকাশপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জশপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুমবুম, আদিয়ান মার্ট, নিডডটকমডটবিডি ও আলেশামার্ট।

এর আগে এসব প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন ও আর্থিক তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়কে এ পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী