১০০টি লিচুর দাম ১৬০০ টাকা

news-image

ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের বিভিন্ন উপজেলার বাজারগুলোতে লিচু ও আমের উপস্থিতিই জানান দিচ্ছে মধুমাসের উপস্থিতি। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরকে বলা হলেও লিচু কিনতে গেলে চোখ কপালে উঠছে ক্রেতাদের।

আজ সোমবার জেলার ফুলবাড়ী পৌর ফল বাজারে ঘুরে দেখা যায়, দিনাজপুরের বিখ্যাত ‘চায়না থ্রি’ লিচুর এক পিসের দাম ১৬ টাকা। অর্থাৎ ১৬০০ টাকায় ১০০টি লিচু।

লিচুর দাম এত বেশি কেন জানতে চাইলে বিক্রেতা সেকেন্দার ও আশরাফুল বলেন, এটা চায়না লিচু। দেশি না। এক লিচু ৩টি লিচুর সমান। তাছাড়া এবার লিচু ফলন কম হওয়ায় দাম বেশি। এছাড়াও প্রতি বছর চায়না থ্রি লিচুর দাম একটু বেশিই থাকে।

তবে পৌর বাজারের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে বেদানা, কাঁঠালী ও চায়না থ্রী জাতের লিচু। শাঁস বেশি এবং সুস্বাদু হওয়ায় বেদানা ও চায়না থ্রী জাতের লিচুর দাম বেশি থাকে প্রতি বছরই। এ জাতের লিচু বাজারে অন্যান্য বছরে প্রতি ১০০ পিস বিক্রি হয় ৮০০ থেকে এক হাজার টাকায়। যা এবার ফুলবাড়ী বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ একশ লিচু ১৬০০ টাকা থেকে ১৩০০ টাকা। তবে দেশি কিংবা বোম্বাই, মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে একশ লিচু ২৫০ টাকা থেকে ৩০০ টাকা।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৬৮ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। প্রতি হেক্টরে সাড়ে ৪ দশমিক ৭১ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় বিভিন্ন জাতের লিচু ব্যাপকহারে চাষাবাদ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার