হ্যাকিং নয়, কারিগরি ত্রুটির কারণে তথ্য ফাঁস: আইসিটি প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : হ্যাকিং নয়, কারিগরি ত্রুটির কারণে সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে কয়েক কোটি নাগরিকের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, কেউ ওয়েবসাইটটি হ্যাক করেনি। কারিগরি ত্রুটি ছিল। যে কারণেই তথ্যগুলো উন্মুক্ত হয়ে পড়ে। তবে এই দায় এড়ানোর সুযোগ নেই।

রোববার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে।

দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপাওলোসের সূত্রে টেকক্রাঞ্চ ব্যক্তিগত তথ্য ফাঁসের বিষয়টি জানায়।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প বিজিডি ই-গভ সার্ট বিষয়টি নিয়ে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের লাখ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের খবর নজরে আসার পর এ বিষয়ে কাজ শুরু করেছে সার্ট টিম।

তথ্যপ্রযুক্তি খাত-সংক্রান্ত একাধিক সূত্রে জানা গেছে, ডট গভ ডট বিডি ডোমেইনের একটি সরকারি ওয়েবসাইটের তথ্য ফাঁস হয়েছে। সরকারি ওই সংস্থার সেবা পেতে গ্রাহকদের ব্যক্তিগত ও অর্থ লেনদেনের তথ্য দিতে হয়। এসব তথ্য উন্মুক্ত অবস্থায় আছে।

একটি সূত্র জানিয়েছে, জন্ম নিবন্ধনের সরকারি ওয়েব সাইটের তথ্য ফাঁস হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার