হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। আজ জিতলেই ভারতকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলবে লিটন বাহিনী।

আজ শনিবার দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। আজ দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শান্ত ও নাসুমের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রাব্বি এবং তাসকিন।

আনামুল হক, লিটন দাস (অধিনায়ক), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ভারত একাদশ

শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, উমরান মালিক।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার