হোম কন্ডিশনে বাংলাদেশকে হারানো কঠিন: বাটলার

news-image

অনলাইন ডেস্ক : ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। তবে টাইগারদের বিপক্ষে নিজেরা পরীক্ষা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ঢাকায় সাদা বলের ইংল্যান্ড ক্রিকেট দল। ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এখন পুরোদমে চলছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দলের অনুশীলন। রবিবার দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলন করে ইংলিশরা। অনুশীলনের ফাঁকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বললেন জস বাটলার।

বাংলাদেশ সিরিজকে চ্যালেঞ্জিং উল্লেখ করে বাটলার বলেন, ‘এই কন্ডিশনে খেলা, এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। বাংলাদেশকে তাদের হোম কন্ডিশনে হারানো বেশ কঠিন। কিছুদিন আগে ভারত এখানে এসে হেরেছে। এই চ্যালেঞ্জটাই আসলে আমাদের দরকার। বিশ্বকাপ আর বেশি দূরে নেই। সেটা এমন কন্ডিশনে যেটা আমাদের জন্য কঠিন।’

অর্থাৎ বাংলাদেশ সিরিজকে আসছে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও মনে করছেন বাটলার।

এ বছর ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। বাংলাদেশ ও ভারতের কন্ডিশন এক। তাই টাইগারদের বিপক্ষে সিরিজকে আদর্শ প্রস্তুতি মনে করছে ইংলিশরা।

বাংলাদেশ আবার ওয়ানডেতে খুবই শক্তিশালী দল। নিজেদের মাঠে গত ৬ বছরে কোনো ওয়ানডে সিরিজে হারেনি। সবশেষ ভারতীয় দল বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল। বাটলার এদিন সেসবই উল্লেখ করলেন।

সেই সঙ্গে বললেন, ‘যখনই এই দুই (বাংলাদেশ ও ইংল্যান্ড) দল খেলে, ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়। আমি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সফর আশা করছি।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই ফরম্যাটেই এখন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মিরপুরে তাদের বিপক্ষে টাইগাররা সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে ৩ মার্চ।

এরপর দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ। এরপর আবার মিরপুরে ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার