হোটেল-বাসাবাড়ি থেকে নেতাকর্মীদের আটক করা হচ্ছে, অভিযোগ রিজভীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা নেতাকর্মীদের পুলিশ আটক করছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির পক্ষে থেকে বলা হচ্ছে, রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে শতাধিক নেতাকর্মীকে আটক করে রাজধানীর বিভিন্ন থানায় নিয়ে গেছে।

বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বার্তায় বলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসসহ হোটেল মিডওয়েতে যারা ছিল সবাইকে তুলে নিয়ে গেছে পুলিশ।

তার দাবি, বিএনপির মহাসমাবেশের প্রাক্কালে রাজধানীর বিভিন্ন হোটেলে তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের হিড়িক চলছে। গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি জানান রিজভী।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, হোটেল মিডওয়ে থেকে আটকদের মধ্যে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালসহ দিনাজপুর এবং ফেনীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা রয়েছেন।

এ বিষয়ে জানতে ডিএমপির পল্টন থানার ডিউটি অফিসারের (উপ-পরিদর্শক) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কোনো অভিযান পরিচালনা করিনি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান