হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া বরুণের চিঠিতে যা ছিল

news-image

অনলাইন ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে থাকাদের মধ্যে একমাত্র বেঁচে আছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। অন্যরা সবাই ঘটনাস্থলে নিহত হলেও বরুণ এখন বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই বরুণ তার স্কুল জীবনে এক অধ্যক্ষকে একটি চিঠি লিখেছিলেন, যা রীতিমতো এখন ভাইরাল হয়ে পড়েছে। সেই চিঠিতে বরুণ তার অধ্যক্ষকে লিখেছিলেন, ‘মধ্যমমানের হওয়া দোষের কিছু নয়। নিজের চাওয়াটা বুঝতে হবে, নিজের কাজটা সর্বোচ্চ দিয়ে করতে হবে, কখনো আশাহত হওয়া যাবে না।’

স্কুল জীবনে নিজেকে মধ্যমমানের শিক্ষার্থী মনে করতেন ক্যাপ্টেন বরুণ। তবে পেশাগত জীবনে নিজেকে আবিষ্কার করেন তিনি। তেজাস নামে একটি যুদ্ধবিমান নিয়ে উড়ে জটিলতার মুখোমুখি হয়েছিলেন তিনি। সেবার দক্ষতার সঙ্গে সেই পরিস্থিতির মোকাবিলা করেছিলেন বরুণ। এজন্য তাকে দেওয়া হয়েছে ‘সৌরচক্র’ পুরস্কার।

হরিয়ানার চান্দিমান্দির ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলে পড়তেন বরুণ। সেই স্কুলের অধ্যক্ষ বরাবর গত সেপ্টেম্বরে একটি চিঠি লিখেছিলেন তিনি। ওই চিঠিতে তিনি লিখেছিলেন, ‘আমি একজন মাঝারি মানের শিক্ষার্থী। দ্বাদশ শ্রেণিতে আমি কোনোরকমে প্রথম বিভাগ পেয়েছিলাম। এছাড়া খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও আমি মধ্যম মানের ছিলাম। কিন্তু আমার আগ্রহ ও একাগ্রতা ছিল উড়োজাহাজ ও অ্যাভিয়েশন নিয়ে।’

ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে কাটানো সেই মুহূর্তগুলো নিয়ে চার পৃষ্ঠার একটি চিঠি লিখেছিলেন বরুণ সিং। তিনি লিখেছেন, শুরুতে তার আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। ফ্লাইট লেফটেন্যান্ট হওয়ার পর তিনি অনুধাবন করতে পারেন, তিনি ভালো করতে পারবেন, যদি তিনি মনোনিবেশ করতে পারেন। বরুণ লিখেছেন, এরপর তার জীবন বদলে যায়। এরপর প্রতিটি কাজ তিনি তার সর্বোচ্চটা দিয়ে করেছেন। আর এই পদক্ষেপের সর্বোচ্চ মূল্যটাও পেয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান