হৃতিকের বোনের সঙ্গে প্রেম করছেন কার্তিক!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের উঠতি তারকাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা কার্তিক আরিয়ান। নিজের তারকাখ্যাতি নিয়ে যেমন আলোচনায় থাকেন তেমনি প্রেম ও ডেটিং লাইফ নিয়েও আলোচনায় থাকেন এই তারকা। তবে সম্প্রতি সবচেয়ে বড় খবর এই যে, বলিউড মেগাস্টার হৃতিক রোশানের চাচাতো বোন পশমিনার সঙ্গে ডেট করছেন কার্তিক!

একটি নিউজ পোর্টালের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, কার্তিক ও পশমিনাকে একে অপরের বাড়িতে সাক্ষাৎ করতে দেখা গেছে। এ ছাড়াও দুজন নিয়মিত দেখা করছেন ভিন্ন ভিন্ন জায়গায়।

পশমিনার সাথে নিজের বাসভবনেও সময় কাটাচ্ছেন কার্তিক। এমনকি মিডিয়ার দৃষ্টি এড়াতে তারা সব ধরনের চালাকি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি দিপাবলী উপলক্ষে কার্তিক জুহুতে তার নতুন ম্যাকলারেনে করে ঘুরিয়েছেন পশমিনাকে। পিংকভিলার একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই জুটি শহরের কয়েকটি বিশেষ জায়গায় নিয়মিত আড্ডা দেন, যেগুলো তাদের প্রিয় জায়গা বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে সারা আলী খানের সঙ্গে ডেট করছিলেন কার্তিক। ইমতিয়াজ আলীর ‘লাভ আজ কাল’-এ অভিনয় করার সময় একে অপরের কাছে আসেন এই জুটি এবং তাদের নিয়মিত ডেটিংয়ের গুঞ্জনও শোনা যায় তখন। তবে শীঘ্রই সেই বন্ধুত্বে ফাটল ধরে বলেও জানা যায়।

সামনে কার্তিকের হাতে আকর্ষণীয় চলচ্চিত্রের একটি লাইন-আপ রয়েছে, যার মধ্যে ‘ফ্রেডি’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, ‘সত্যপ্রেম কি কথা’ এবং ‘আশিকি ৩’ মুক্তির অপেক্ষায় আছে। অন্যদিকে ‘ইশক ভিশক রিবাউন্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করতে যাচ্ছেন পশমিনা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার