হুয়াউয়ের স্মার্টফোনের দাম কমল

হুয়াউয়ে অ্যাসেন্ড পি৬ ও হুয়াউয়ে অ্যাসেন্ড মেট স্মার্টফোন দুটির দাম কমানোর ঘোষণা দিয়েছে হুয়াউয়ে ডিভাইস বাংলাদেশ। হুয়াউয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন হুয়াউয়ে অ্যাসেন্ড পি৬ পাঁচ হাজার টাকা কমে ও হুয়াউয়ে অ্যাসেন্ড মেট চার হাজার টাকা কমে কিনতে পারবেন ক্রেতারা। এর আগে স্মার্টফোন দুটির দাম ছিল ৩৪ হাজার ৯০০ ও ৩১ হাজার ৯০০ টাকা।



হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি মডেলের স্মার্টফোনের দাম কমানোর পাশাপাশি হুয়াউয়ে অ্যাসেন্ড জি ৬১০ মডেলটির সঙ্গে বিশেষ উপহার দেওয়া হচ্ছে। ১৪ হাজার ৯০০ টাকা দামের স্মার্টফোনটির সঙ্গে এখন একটি ৮ জিবি মেমোরি কার্ড এবং ফ্লিপ কভার দেবে হুয়াউয়ে। এছাড়াও হুয়াউয়ের অ্যাসেন্ড ওয়াই ৫১১ মডেলটি ছয় ৯৯০ টাকা এবং অ্যাসেন্ড জি ৭০০ মডেলটি ১৯ হাজার ৯৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।



হুয়াউয়ে জানিয়েছে, অ্যাসেন্ড পি৬, অ্যাসেন্ড মেট, ও অ্যাসেন্ড জি ৭০০ ফোনগুলো সিটি ব্যাংক এমেক্স কার্ড, ব্র্যাক ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো ইন্টারস্টে ছাড়াই ৬টি কিস্তিতেও কেনা যাবে।



ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, গাজীপুরের উল্লেখযোগ্য শপিংমল ছাড়াও দেশের নির্বাচিত সিঙ্গার শোরুমে এই সুবিধা পাওয়া যাবে।



হুয়াউয়ে জানিয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের বাজারে সর্বশেষ প্রযুক্তিসুবিধার স্মার্টফোন বিক্রি করছে তারা। গত বছরের নভেম্বরে ৬.১৮ মিমি অর্থাত্ বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬ দেশের বাজারে উন্মুক্ত করেছিল হুয়াউয়ে ডিভাইস বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার