হিমাচল প্রদেশে স্কুল বাস খাদে পড়ে নিহত ১৬

news-image

অনলাইন ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে স্কুল বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির খবরে বলা হয়, আজ সোমবার সকালে হিমাচলের কুল্লু জেলায় এ দুর্ঘটনা ঘটে।

কুল্লুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল।সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুল্লু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান