হিন্দু রীতিতে মন্দিরে বিয়ে সারলেন মুসলিম যুগল

news-image

অনলাইন ডেস্ক : ধর্মে মুসলিম। কিন্তু বিয়ে করলেন হিন্দু রীতিতে। যুক্তরাষ্ট্র নিবাসী এই নবদম্পতি এখন আলোচনার কেন্দ্রে। কিয়ামা দিন খলিফা এবং কেশা খলিফা। পরস্পরকে চেনেন অনেক বছর ধরে। প্রেমের সম্পর্কে রয়েছেন ৮-৯ বছর। আমেরিকায় দুইজনে একসঙ্গেই থাকতেন। সামাজিক মতে বিয়ে করে সম্পর্ককে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার কোনো পরিকল্পনা তাদের ছিল না।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক বছর আগে এই যুগল মধ্যপ্রদেশের বারাণসী ঘুরতে গিয়েছিলেন। মন্দির দর্শনের সময় হিন্দু বিয়ের অনুষ্ঠান দেখেন। সিঁদুর দান, গাঁটছড়া বাঁধা, সাতপাক ঘোরা— হিন্দু বিয়ের রীতিনীতি ভালো লেগে যায় কিয়ামা এবং কেশার। সেই সময়ে দু’জনে ঠিক করে নেন, যদি কোনো দিন বিয়ে করেন, তা হলে হিন্দু রীতি মেনেই করবেন।

সেই ঘটনার পাঁচ বছর পর বিয়ে করবেন বলে মনস্থির করেন কিয়ামা এবং কেশা। তাই আমেরিকা থেকে বারাণসী ছুটে আসেন দু’জনে। পুরো বিষয়টি এত সহজে হবে, তা ভাবতেই পারেননি। তারা নিশ্চিত ছিলেন মুসলিম হয়ে হিন্দু মতে বিয়ে করতে গেলে বাঁধা আসবেই। কিন্তু আদতে সে সব কিছুই হয়নি। তাদের ইচ্ছার কথা জেনে মন্দিরের পুরোহিত সব নিয়ম মেনেই বিয়ে দেন দু’জনের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুগল গত শনিবার উত্তরপ্রদেশের ত্রিলোচন মন্দিরে হিন্দু রীতিতে বিয়ে করেছেন। হিন্দুরীতিতে বিয়ে করতে পেরে বেজায় খুশি এই যুগল। তারা স্থানীয় ও পুরোহিতকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান