হিন্দি সিরিয়াল-বেশি প্রিয় ছেলেদের!

Serial_bg_944536624।।বিনোদন ডেস্ক।। বউ শাশুড়ির ঝগড়া, বাড়ির কাজের লোক মালিককে বের করে দিচ্ছে। একটু পর পর লাল হয়ে যাচ্ছে এক একজনের মুখ। একটি গ্লাস ভেঙে গেলে সবার এমন অবস্থা হয় যেন মাথায় বাড়ি ভেঙে পড়েছে। সারাক্ষণ কুট-চাল আর পরকীয়া। এসবই দেখায় হিন্দি চ্যানেলগুলোর সিরিয়ালে।
আর এসব সিরিয়াল দেখায় বেশ বদনামও রয়েছে নারী মহলের। কিন্তু ঘটনা তো আসলে এমন নয়!
সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম ফেইসবুক থেকে শুরু করে ঘরে-বাইরে 'মেয়েরা সারাক্ষণ হিন্দি সিরিয়ালে মগ্ন' শোর তোলা হলেও ভারতীয় চ্যানেল এবং হিন্দি সিরিয়ালের ভক্তদের তালিকায় বাংলাদেশের মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যাই বেশি!
স্টার প্লাস, জি টিভি ও স্টার জলসাসহ যেসব চ্যানেলের সিরিয়ালের কথা অনলাইন ও অফলাইন জগতে বেশি আলোচিত হয়, সেসব চ্যানেল এবং সেখানে প্রচারিত সিরিয়াল সমূহের ফেইসবুক পেইজ ঘুরে দেখা যায় মেয়েদের চেয়ে ছেলেদের লাইকের সংখ্যাই বেশি।
তিনটি চ্যানেলের ফ্যানপেইজের এই লাইকের হার ছেলে:মেয়ে ৩:২, যার মানে এসব চ্যানেল পছন্দকারীদের প্রতি দশজনের ৬ জনই ছেলে এছাড়াও এসব চ্যানেলে প্রচারিত বিভিন্ন সিরিয়ালের ভক্তের তালিকায়ও আছেন বিপুল সংখ্যক বাংলাদেশি তরুণ!!
এই কথার সত্যতা পাওয়া গেল পাশের সহকর্মীদের কাছ থেকেও। শামীমের বাবা তার প্রিয় সিরিয়াল দেখার জন্য বাইরে দেরি করেন না। আর রাফিয়া আরজুর ভাই শাকিলের প্রিয় সিরিয়াল চলার সময় রিমোটের পুরো কন্ট্রোল থাকে তার হাতে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার