হিট অফিসারকে নিয়ে ট্রল করে লাভ নেই: নুর

news-image

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে অতিরিক্ত গরম পড়ছে। তীব্র খরা চলছে। কর্তৃপক্ষ বলছে, এক বছরে গাছ লাগিয়ে সব ঠিক করে ফেলবে। তাহলে এত বছর কী করেছে? আমাদের দেশের তরুণরা হিট অফিসারকে নিয়ে ট্রল করছে। তিনি (হিট অফিসার) দায়িত্ব নিয়েছেন মাত্র এক বছর হয়েছে। এই এক বছরে তিনি কী করবেন? এগুলো ঠিক করতে হলে অন্তত পাঁচ বছর লাগবে। শুধু শুধু হিট অফিসারকে নিয়ে ট্রল করে কোনো লাভ নেই।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদের আয়োজিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, বাংলাদেশ ব্যাংকে এখন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাটপাররা দেশের টাকা বাহিরে নিয়ে যাচ্ছে, রিজার্ভ ফাঁকা করে ফেলছে, কিন্তু সাংবাদিকরা যেন কোনো নিউজ করতে না পারে, সেজন্য তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী ওষুধ নীতি করার কারণে বাংলাদেশে ওষুধ শিল্প বিকশিত হয়েছে। এই ওষুধ নীতি করার আগে বাংলাদেশে প্রায় ২ হাজার রকমের ওষুধ আমদানি করা হতো। ওষুধ নীতির ফলে এখন ৯৭-৯৮ শতাংশ ওষুধ বাংলাদেশে উৎপাদিত হয়। বাংলাদেশ থেকে ওষুধ এখন বিদেশে রপ্তানি করা হয়। এই ওষুধ নীতি করতে গিয়ে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমআই) সদস্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন। ১৯৮২ সালে ওষুধ নীতি করার কারণে আজ আমরা ৪২ বছর পর এর সুফল পাচ্ছি। কিন্তু এ নীতি করতে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী অপমানিত হয়েছেন।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করা উচিত। তার মতো ব্যক্তিত্বপূর্ণ মানুষ আমি আমার ৩২ বছর বয়সে দেখিনি৷ তিনি অসহায় মানুষ, ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছেন। দেশের যেকোনো জায়গায় যখন প্রাকৃতিক সমস্যা হতো তখন তিনি মানুষকে সাহায্য করার জন্য ছুটে গেছেন। তিনি আমাদের সবসময় সাহায্য করেছেন। তিনি সবসময় বলতেন, আমি তোমাদের মধ্যে ভবিষ্যৎ দেখি। ডা. জাফরুল্লাহ চৌধুরী একজন সাদা মনের মানুষ ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার