হিজাববিরোধী আন্দোলনে সমর্থন, নিজের চুল কেটে ফেললেন উর্বশী

news-image

অনলাইন ডেস্ক : হিজাব বিতর্কে সারা পৃথিবী জুড়ে চলছে নারীদের আন্দোলন। চুল কেটে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবার সেই প্রতিবাদে শামিল অভিনেত্রী উর্বশী রাউতেলা। রবিবার নিজের চুল কেটে হিজাব বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী। ইরানের নারীদের পাশে দাঁড়ালেন উর্বশী। সোশাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন উর্বশী রাউতেলা। সেখানে দেখা যাচ্ছে নীল রঙের সাবেকি পোশাক পরেছেন অভিনেত্রী। কোনো অভিজাত পার্লারে নয়, এক নাপিতের কাছে চুল কাটাচ্ছেন। নায়িকার প্রশংসায় পঞ্চমুখ সোশঅল মিডিয়া, অনেকেই জানিয়েছেন তারা উর্বশীর এই প্রতিবাদকে সমর্থন জানাচ্ছেন।

দুটি ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন, ‘চুল কেটে ফেললাম। মাশা আমিনিকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা ও তারপর তার মৃত্যুর প্রতিবাদে যে নারীরা মৃত্যুবরণ করলেন তাদের সাপোর্ট করতেই আমি নিজের চুল কেটে ফেললাম। তবে শুধুমাত্র মাশা আমিনির জন্যই নয়, উত্তরাখণ্ডের ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারির জন্যও। সারা বিশ্ব জুড়ে নারীরা ঐক্যবদ্ধ হয়েছে ইরানি সরকারের বিরুদ্ধে, প্রতিবাদে নিজেদের চুল কাটছেন তারা। তাদের শ্রদ্ধা। নারী বিদ্রোহের বিশ্বব্যাপী প্রতীক এটি। চুলকে নারীদের সৌন্দর্যের প্রতীক হিসাবে গন্য করা হয়। চুল কেটে নারীরা প্রমাণ করে দিচ্ছেন, সমাজ যে সৌন্দর্যের সংজ্ঞা তৈরি করেছে, তা মানেন না তারা। তারা কি পরবে, কিভাবে সাজবে, কিভাবে বাঁচবে তা কেউ ধার্য করতে পারে না। যখন নারীরা একত্রিত হয়ে মনে করে, একজন নারীর সমস্যা সারা পৃথিবীর নারীর সমস্যা, তখন নারীবাদ নতুন প্রাণশক্তি খুঁজে পায়।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মাশা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ। তার বিরুদ্ধে নীতি পুলিশের অভিযোগ ছিল যে, তিনি ঠিকভাবে হিজাব পরেননি। যাদের কাজ নারীদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী পোশাক-আচরণ নিশ্চিত করা। গ্রেপ্তার করে মাশাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। তার জেরেই তিন দিন পর হাসপাতালে তার মৃত্যু হয়। মাশার মৃত্যুর প্রতিবাদে ইরানের রাস্তায় নামেন নারীরা। সেই আন্দোলন থামাতে ফের নিপীড়ন চালায় পুলিশ। প্রতিবাদ দেশের গণ্ডি ছাড়িয়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সেই প্রতিবাদেই শামিল বলিউডের অভিনেত্রী প্রাক্তন মিস ইন্ডিয়া উর্বশী। প্রায় সাড়ে ৩ লাখ নেটিজেন তার পোস্টটি লাইক করেছেন। কমেন্ট বক্সে অনেকেই পাশে দাঁড়িয়েছেন নায়িকার। সমর্থনে এগিয়ে এসেছে সোশাল মিডিয়া। সূত্র : পিঙ্কভিলা

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার