হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন বেশিদিন টেকে না : তালেবান ইস্যুতে মোদি

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে অন্তত দু’টি ভারতীয় দূতাবাস তছনছ করে দিয়েছে তালেবান। বন্ধ হয়ে যাওয়া দুই দূতাবাসে তল্লাশি চালানোর পাশাপাশি দু’টি গাড়িও নিয়ে গেছে তালেবান। গত বুধবার কান্দাহার এবং হেরাতের ভারতীয় দূতাবাসে তালেবান সদস্যরা হানা দেয়। যদিও দু’টি দূতাবাসই ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এছাড়াও সেখানকার কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এমন উদ্বেগের মধ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার এক টুইট বার্তায় মোদি জানান, ‘হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশিদিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু হয়, তার স্থায়ীত্ব অনেক কম।’ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

এদিকে, দূতাবাসে তালেবানের হানা দেওয়ার বিষয়ে ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমরা এমনটাই আশা করেছিলাম। দূতাবাসে তছনছ করার পাশাপাশি ওরা দূতাবাসে বিভিন্ন নথির খোঁজেও তল্লাশি চালায়। আমাদের দুটি দূতাবাস থেকেই গাড়ি নিয়ে চলে গেছে তালেবান যোদ্ধারা।
এর আগে, তালেবানদের তরফে দিল্লিকে বার্তা দিয়ে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলির কোনো ক্ষতি করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছিল। ভারত যাতে দূতাবাসগুলি খালি না করে, সেই বার্তাও দেয় তালেবান।

চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত। ভারতীয় বিমান বাহিনীর দুটি সি-১৭ বিমানে করে দূতাবাসের কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়।

আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনা হয়। যদিও এখনও প্রায় এক হাজার ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন। তবে যেভাবে ভারতীয় দূতাবাসে তালেবানরা আক্রমণ চালালো, তাতে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হবে, তা বলার অপেক্ষা রাখে না।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার