হাসানের তৃতীয় শিকার অক্ষর প্যাটেল

news-image

স্পোর্টস ডেস্ক : রোহিত-রাহুলকে হারিয়ে আগ্রাসী হয়ে উঠেছিল ভারত। সূর্যকুমারকে নিয়ে সমান গতিতে রান তুলছেন বিরাট কোহলি। ১১ রানে জীবন পেয়েছিলেন সূর্য। সেই সূর্যকে ৩০ রানে থামান কাপ্তান সাকিব আল হাসান। ১৮৭.৫০ স্ট্রাইক রেটে রান তুলতে সূর্য মেরেছেন ৪ বাউন্ডারি। ক্রিজে কোহলির নতুন সঙ্গী হার্দিক।

১৮.১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানে ব্যাট করছে ভারত। ৫০ রানে ব্যাট করছে কোহলি।

এর আগে তাসকিনের বলে রোহিতের ক্যাচ ছেড়েছিলেন হাসান মাহমুদ। পরের ওভারে ওই হাসান মাহমুদকেই আনলেন সাকিব আল হাসান। এবং হাসান ফেরালেন ওই রোহিত শর্মাকেই। ইয়াসির আলীর ক্যাচ হয়ে ভারত অধিনায়ক ফেরেন ৮ বল খেলে ২ রান করে।

শরীফুল ইসলামের ‘নো’ বলে রাহুলের ছক্কায় আসে জুটির পঞ্চাশ। ফ্রি হিটে আরেকটি ছক্কা মেরে পরের বলে মারেন বাউন্ডারি। শরীফুলের ওভার থেকে আসে ২৪ রান। এরপর সাকিবের বলে ডাবলস নিয়ে ফিফটি পূ্র্ণ করেন রাহুল। ৩ চার ও ৪ ছয়ে ফিফটি করার পর সাকিব আল হাসানের শিকার হন তিনি। ৩২ বলে ৫০ রান করে ফিরেছেন ভারত ওপেনার। কোহলি ও রাহুলের দ্বিতীয় উইকেট জুটিতে উঠেছে ৩৭ বলে ৬৭ রান।

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ জানিয়ে সাকিব বললেন, ‘বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জানি না এই উইকেটে ভালো স্কোর কী। বড় খেলা। আমরা আজ ভালোভাবে প্রস্তুত। ছেলেরা ভালোই করছে। আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ে কাজ চালিয়ে যেতে পারি। এক পরিবর্তন আছে দলে। সৌম্য সরকার খেলছে না। শরিফুল ইসলাম আসছে।’

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টিম টাইগার্সের একাদশে এক পরিবর্তন রয়েছে। বাদ পড়েছেন সৌম্য সরকার, একাদশে ফিরেছেন পেসার শরীফুল ইসলাম। ভারত দলেও এক পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচে অক্ষর প্যাটেলের জায়গায় খেলেছিলেন দীপক হুদা। আজ আবার ফিরেছেন অক্ষর।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার