হাসপাতাল ছাড়লেন সৌদি বাদশাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। জেদ্দায় বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে তার শারীরিক পরীক্ষার পর চিকিৎসা দেওয়া হয়। আরব নিউজের এক প্রতিবেদনে তার বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করা হয়।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরব ও দেশের বাইরের শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

এর আগে শনিবার (৭ মে) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে জেদ্দার হাসপাতালে ভর্তি করা হয়।

বাদশাহ সালমান ইসলামের পবিত্র স্থানগুলোর সংরক্ষণকারী, ক্রাউন প্রিন্স ও ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দেড় থেকে দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির শাসক হন।

৮৬ বছর বয়সী বাদশা সালমান বিন আবদুল আজিজ ২০২০ সালে পিত্তথলির অস্ত্রোপচার করেছিলেন ও মার্চ মাসে তার হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপন করা হয়। কৃত্রিম পেসমেকার হলো ব্যাটারিচালিত পাতলা হাতঘড়ির মতো একটি জেনারেটর, যা বুকের ত্বকের নিচে ছোট্ট অস্ত্রোপচারের মাধ্যমে স্থাপন করা হয়।

এর বিশেষ ধরনের তার শিরার মধ্য দিয়ে হৃদ্‌যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। এই যন্ত্রে তৈরি বার্তা হৃৎপিণ্ডে পৌঁছে স্পন্দন স্বাভাবিক ও নিয়মিত রাখে। ধারণা করা হচ্ছে, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান