হাসপাতালে ভর্তি কাদের সিদ্দিকী

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাকে ভর্তি করা হয়।

ইকবাল সিদ্দিকী বলেন, গতকাল সকালে কাদের সিদ্দিকীকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. রসুল আমীনের অধীনে কার্ডিওলোজি বিভাগে ভর্তি আছেন।ভর্তির পরপরই তার সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসনাত, অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ এবং ডা. মো. রসুল আমিনের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ কাদের সিদ্দিকীর এনজিওগ্রাম করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান