হাসপাতালে ভর্তি আরও ২৬৬ ডেঙ্গু রোগী

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২২০ জন ঢাকায় ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৬ জন।

এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০২ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮৭ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৩৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ১১০ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৬৬ জনের ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪৬ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৬ জন ভর্তি হন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০ হাজার ৩৫৬ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন ও আগস্টে সাত হাজার ৬৯৮ জন রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়। তাদের ১২ জন জুলাইয়ে ও আগস্টে ৩০ জন মারা যান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান