হাসপাতালে খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : নিয়মিত মেডিকেল চেকআপের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

এর আগে বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি হাসপাতালের উদ্দেশে রওনা হয়। তখন বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, নিয়মিত মেডিকেল চেকআপের জন্য ম্যাডামকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হবে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

তবে বিএনপির একটি সূত্রে জানা গেছে, আজ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানোর সম্ভাবনা কম। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এর আগে ফিরোজার সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। একটি মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। এখন তিনি সেই সাজার মধ্যে আছেন। তিনি এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত। চিকিৎসা পাওয়া যে মৌলিক অধিকার, সেটা থেকেও তিনি বঞ্চিত।

তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান। এই দেশগুলোতে তার রোগের চিকিৎসা আছে। বারবার পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে সরকারকে। কিন্তু সরকার তাকে কোনোভাবেই বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দিচ্ছে না।

এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার খবরে তার গুলশানের বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন।ঢাকা পোস্ট

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান