হাসপাতালে কাটা হাত নিয়ে পরীমণি, ফাটা মাথা নিয়ে রাজ

news-image

বিনোদন ডেস্ক : জ্বর নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমণি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়। অন্যদিকে, ফেসবুকের বিভিন্ন গ্রুপে তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে। রক্তাক্ত মাথার সেই ছবি ঘিরে তৈরি হয়েছে রহস্য।

বিনোদনপাড়ার গুঞ্জন, গতকাল রাতে রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির। পরীমণিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার তাকে নিয়ে দিয়েছে নতুন তথ্য, জ্বর নয় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমণি।

হাসপাতালের একাধিক সূত্র নিশ্চিত করেছে, পরীমণির কাটা হাতে সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় পরীমণি তার নিজ বাসায় চলে যান।

সম্প্রতি জানা যায়, সব মান-অভিমান ভুলে প্রায় আবারও পরীমণির বসুন্ধরার বাসায় ফিরেছেন রাজ। সেখান থেকে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ভালো আছেন, ঠিকঠাক আছেন তারা। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। তবে এক দিনের ব্যবধানেই আবার বদলে গেল চিত্র।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান